Saturday , 25 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে পল্লীশ্রী’র আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: নারীদের ক্ষমতায় বৃদ্ধি’র লক্ষে দিনাজপুরের বীরগঞ্জে পল্লীশ্রী’র উপজেলা পর্যায়ে আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে বেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানির সহযোগিতায় “প্রোমোটিং অপচুনিটি ফর উইমেন ইম্পাওয়ারমেন্ট” প্রজেক্টের আওতায়
বীরগঞ্জ পৌরসভার আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পর্যায়ে আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠানে পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার মোছা: শাহিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। আদর্শ গ্রামের সদস্যদের অর্জনগুলো তুলে ধরে বক্তব্য রাখেন আদর্শ গ্রামের সভা প্রধান লাইলী বেগম, আরিফা বেগম , মমতা,যমুনা ও রওশন আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার আবু তাহের। সার্বিক তত্বাবধায়নে ছিলেন পল্লীশ্রী এর প্রোগ্রাম ফ্যাসিলেটর সৈয়দ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি নিবেদিতা দাস তাঁর বক্তব্যে বলেন,বর্তমান সরকার সমাজে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে আসছে। নারীর অর্থনৈতিক মুক্তি অর্জনে নারীদের সচেতন করতে হবে। পল্লীশ্রী আদর্শ গ্রামে নারী সদস্যদের সচেতন করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করছে। পাঁচটি আদর্শ গ্রামের নারীরা ভালো কাজের অর্জন মূলক তুলে ধরেন। এতে এক আদর্শ গ্রাম থেকে অন্য আদর্শ গ্রামে সাফল্য অর্জন করবে। পল্লীশ্রীর এবং এই প্রকল্পের প্রশংসনীয় অর্জন বলে আমি মনে করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামিকাল শপথ তবুও চলছে সংবর্ধনা রাণীশংকৈল পৌর মেয়রের

মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় দিনাজপুর জেলার ৩ জনকে সম্মাননা

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মেডিকেলে চান্স পাওয়ায় ঠাকুরগাঁওয়ের ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

শিখার সুস্থতা কামনায় হরিপুর স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীর আলোচিত শিক্ষার্থী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

বোদায় বঙ্গবন্ধু ভাস্কর্য উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

পীরগঞ্জে নিজ উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বদলি উপজেলাবাসীর ক্ষোভ