Sunday , 26 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল বসতবাড়িসহ গবাদি পশু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গোয়াল ঘরে কয়েলের আগুনে পুড়ল নগদ অর্থ,গরু ও চারটি সেমি পাক টিনের ঘর। এতে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জননাহার নালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আব্দুল রউফ।

স্টেশন অফিসার রউফ বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে উপজেলার নালাপাড়া এলাকার গরু ব্যবসায়ী মৃত কালী মোহনের ছেলে জগদীশ বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। সাড়ে ৭টার দিকে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় তিনটি টিনের ঘর তিনটি গোয়াল ঘর একটি, দুটি গরু পুড়ে ছাই হয়ে যায়।’ মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত বলে, জানান তিনি।
এলাকার মোজাম্মেল হক, মোবারক আলী ও
হাবিবুর রহমান জানান,ওই দিন গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে বাড়িঘরে তালা দিয়ে বাড়ির সকল সদস্য দাওয়াত খেতে যায়। বাড়িঘরে আগুন জ্বলতে থাকে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৭০ হাজার টাকা মূল্যের দুটি গরু , নগদ অর্থ ৭০ হাজার টাকা সহ আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে রাতেই বীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হুসাইন বিপু ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ভাওয়ালের হেপাটাইটিস-বি টিকা প্রদান কর্মসূচি

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন

বোচাগঞ্জে ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান কর্তৃক জাতীয় কবি নজরুল ইসলামের কারার ঐ লৌহকপাট গানের বিকৃতির প্রতিবাদে মানববন্ধন

খানসামায় আশ্রয়ণের ঘরে আগুন, পুড়ল ১০ গবাদিপশু

ঠাকুরগাঁওয়ে মোতওয়াল্লীর হামলায় আহত- ২ জন

আটোয়ারীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

বোচাগঞ্জে পারিবারিক হোটেল মিলছে পনের প্রকার দেশীয় মাছের মজাদার খাবার

ঠাকুরগাঁওয়ে ফুল শূন্য শহীদ মিনার, ক্ষোভ স্থানীয়দের

রোমাঞ্চ ছড়িয়ে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জয়