Tuesday , 28 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রতি মেলা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়দের জীবন মান উন্নয়নে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রতি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে মানব কল্যাণ পরিষদ এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত সম্প্রতি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বীরগঞ্জ নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু হুসাইন বিপু।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হুসাইন বিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো: তরিকুল ইসলাম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, আওয়া মীলীগ নেতা নুরিয়ার সাইদ সরকার ,দিপংকর রাহা বাপ্পি, শামিম ফিরোজ আলম, বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানব কল্যান পরিষদের প্রকল্প সমন্বয়কারী মোঃ রহমতুল্লা। সম্প্রতি মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে বাঙালী ,আদিবাসী ও অন্যন্য সকল জাতিসত্তা জীবনধারা ,মৌলিক অধিকার ,মানবধিকার ,ভাষা ও সংষ্কৃতি সর্ম্পকে আলোচনা করা হয় এবং
বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ,তরুন ছাত্র- ছাত্রী দিনব্যাপী অনুষ্ঠিত মেলা আয়োজনসমূূহ উপভোগ করেন । মেলায় অংশগ্রহণকারী স্টল পরিদর্শন করেন। সম্প্রতি মেলায় ৮টি স্টলে আদিবাসীদের ঐতিহ্যবাহী নিত্য ব্যবহার্য জিনিস, গহণা, খাবারসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হয়। শেষে আদিবাসীদের অংশগ্রহণে আদিবাসী নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাটের আনারুলের বিরুদ্ধে রহিমুল হকসহ গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন

বীরগঞ্জে বৈরাগীবাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু দুর্ঘটনার পর ট্রাকটি পাট নিয়ে অবস্থান করছে ভারতে

বিরামপুরে মাসব্যাপী সেলাই প্রশিক্ষনের সমাপনী

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে হৃদরোগ ও লিভারের আক্রান্ত ডলি বেগমের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুতি

মাদকমুক্ত সমাজ গড়াই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য-এমপি গোপাল

আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস পালিত

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জের ১৬১টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু

দেবীগঞ্জে সাত বছরের শিশুকে হত্যার অভিযোগে তের বছরের মামাত ভাই আটক