Sunday , 26 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ড দেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস। এর আগে মাদকসেবন অবস্থায় উপজেলার দক্ষিণ সুজালপুর মাকড়াই গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো: রানা (৩৪) ও সুজালপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪৫) গ্রেপ্তার করেন বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বেলা সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার হাটখোলা এলাকা থেকে মাদকসেবন অবস্থায় রানা ও শহিদুলকে গ্রেপ্তার করে বীরগঞ্জ থানার এসআই আনারুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যকে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৭দিনের কারাদণ্ড দেন তিনি। সাজাপ্রাপ্তদের রবিবার জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি সলামান সানী গ্রেফতার

এমপি শিবলী সাদিকসহ তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে আদিবাসীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, পথচারীসহ পৌরবাসীকে

রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, পথচারীসহ পৌরবাসীকে

ঠাকুরগাঁওয়ে ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবিতে সংবাদসম্মেলন

গত ২৪ ঘন্টায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যু, আক্রান্ত- ৪২১৭

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ !

মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর ইনষ্টিটিউটের উদ্যোগে সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর ইনষ্টিটিউটের উদ্যোগে সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বোদায় সমন্বয় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কন্যার সুষ্ঠ পানি ব্যবস্থাপনায় ফসলের উৎপাদন বেড়েছে -হুইপ ইকবালুর রহিম এমপি

বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা