Tuesday , 28 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭মে) সোমবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটুঙ্গী ভলেশাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন – মীরাটুঙ্গী ভলেশাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে লিমন (৩) এবং দুলাল ইসলামের ছেলে তাহিরুল ইসলাম (৩ ) নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ীর পার্শ্ববর্তী মফিজ কাপড় ব্যবসায়ীর পুকুরের পানিতে গোসল করতে যায় দুই শিশু। এরপর থেকে তাদের দুই জনের আর কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে স্থানীয় কিছু লোকজন পুকুরে নেমে তাদের দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।

শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন বলেন, ভালশাপাড়া গ্রামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। একই পরিবারে দুই শিশুর মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, দুই শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সমাবেশের নামে বিএনপি জনগনের উপর আঘাত করলে আওয়ামী লীগ বসে আঙ্গুল চুষবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সাংবাদিক রানাকে নিঃ শর্ত মুক্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন সাংসাদিক সমাজের

ডিবির অভিযানে তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

খানসামায় মাচায় গ্রীষ্মকালীন তরমুজ ক্ষেত কেটে দিলো দুর্বৃত্তরা, ক্ষতির মুখে চাষি

কাহারোলে তথ্য আপার বিশেষ  উঠান বৈঠক অনুষ্ঠিত

কাহারোলে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

ঢাকার মালিবাগে বৃদ্ধাকে নির্যাতনের সেই গৃহকর্মী রাণীশংকৈলে গ্রেফতার

ভুমিদস্যু আনোয়ার হোসেনের অন্যায় কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নবরূপীর বর্ষবরণ ও পান্তা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

অধিকতর অন্তর্ভুক্তি সরকারি সেবাপ্রাপ্তিতে কর্মশালা