Friday , 17 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \\ দিনাজপুরের বীরগঞ্জে রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে একটি পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে
গত বৃহস্পতিবার রাতের আধারে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নন্দাইগাও গ্ৰামের আলহাজ্ব মোঃ বদরুল ইসলাম বাদল এর ছেলে মৎস্য চাষী তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসানের মালিকানাধীন পুকুরে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মৎস্য চাষী মাহমুদুল হাসান শাহ জানান, আমি পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে আমার ৫ বিঘার পুকুরে অধিক লাভের আশায় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি গত বৃহস্পতিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগে করেছে এতে আমার পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ মারা যায়। গত বছরে ঠিক এই সময়ে আমার পুকুরে বিষ প্রয়োগে ৪৫-৫০ মন মাছ মরে গেছে যার আনুমানিক মূল্য ৫-৬ লাখ টাকা হবে। আর আমি এই বিষাক্ত মাছ বাজারজাত করি নাই কারণ একজন সচেতন মানুষ হিসেবে এটা করতে পারি না। তবে দফায় দফায় পুকুরে বিষ প্রয়োগে আমি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ। এই অপরাধ যেই করুক না কেন আমি এর সঠিক বিচার চাই।
এ ব্যাপারে এলাকার তরুন যুবক ইমাম হাসান মাহিন জানান, কে বা কারা রাতের আধারে আমার বড় আব্বাতো ভাইয়ের পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার পুকুরে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান জানান,পুকুরে মাছ বিধনের বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি।তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২

বীরগঞ্জে অপরিপক্ব তরমুজে সয়লাব বাজার, ঠকছেন ক্রেতারা

চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগের কোন বিকল্প নেই – এ্যাড. অরুনাংশু দত্ত টিটো

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত আহত -১

দিনাজপুরে চাম্পাগাড়-এর উদ্যোগে ঐতিহাসিক সন্তাল বিদ্রোহ (হুল) দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২০০ বছরের পুরনো সূর্যাপুরি আম গাছটি মুকুলের সমারোহ

ঘোড়াঘাটে বিএনপির মেডিকেল ক্যাম্পে গরিব ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা

দিনাজপুরে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচী

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জায়গা পরিদর্শন

বোদায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন