Tuesday , 28 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে বিষধর গোখরো সাপের দংশনে ৫ সন্তানের জননী গৃহবধু আলেয়া বেগম (৫৫) মৃত্যুবরণ করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সাতোর ইউনিয়নের রাজবাড়ী গ্রাম। আলেয়া বেগম উপজেলার সাতোর ইউনিয়নের আমির হোসেনের স্ত্রী।

মৃত আলেয়া বেগমের ভাগিনা আব্দুল আলিম জানান, তার খালা সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী নর্ত নদীর পাশে মরিচ খেত দেখতে গেলে একটি বিষধর সাপ আলেয়া বেগম কে দংশন করে। আহত নারীর চিৎকারে তার স্বামী ছুটে এসে দেখতে পায় আলেয়া বেগমের পায়ে সাপের কামড় দিয়েছে।

তাৎক্ষনিক আত্মীয় স্বজনরা তাকে পাগলু যোগে নিয়ে যাওয়ার পথে রাস্তায় আলেয়া বেগমের মারা যায় বলে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান।

বিষধর গোখরো সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাজা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগীতা

দিনাজপুরে রেলমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রী কান্তজিউ মন্দির পরিদর্শন

খানসামায় বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান

চিরিরবন্দরে ৫ বছর বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন তুলছেন প্রধান শিক্ষক

বাংলাদেশকে উন্নয়নশীল দেশের জন্য প্রধানমন্ত্রী কাজ করছে -রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁওয়ে শরিফের প্রথম আগর চাষ সমতল ভূমিতে

দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী- বেসরকারী সংস্থা সমূহের সমন্বয় সভা

বাঁচতে চায় বীরগঞ্জের শিশু বিন্দা সাহা

বাংলাবান্ধা স্থলবন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ

কাহারোলে স্থানীয় সংবাদ কর্মীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কাহারোলে স্থানীয় সংবাদ কর্মীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত