Tuesday , 28 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে মাসিক বিষয়ক স্বাস্থ্যবিধি কর্মদিবস পালিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর ) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাসিক বিষয়ক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টায় উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুডনেইবাস বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস হলরুমে গুডনেইবাস্ বীরগঞ্জ সিডিপির আয়োজনে মাসিক স্বাস্থ্যস্থ্যবিধি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ সিডিপির সিডিপি ম্যানেজার সৃজল তিগ্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডাঃ মিরাজুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন গুডনেইবাস্ এর হেলথ অফিসার শাহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার, মোঃ সাইফুল ইসলাম, এডমিন অফিসার আশিকুর রহমান, উপজেলা হেলথ কমপ্লে· এফডাব্লুএ তাপসী কর্মকার।
বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নিদিষ্ট সময়ে ঋতু বা মাসিক হয়। নারীদের স্বাভাবিক এই প্রক্রিয়াকে এখনো স্বাভাবিক হিসেবে ধরা হয়নি । আছে অনেক কুসংস্কার । তাই মাসিক নিয়ে সচেতনা বাড়াতে প্রতি বছর ২৮ মে পালিত হয়ে আসছে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস। তবে সময়ের হাত ধরে কতটুকু সচেতন হয়েছেন মেয়েরা ? ন্যাশনাল হাইজেন সার্ভে ২০১৮ এর প্রতিবেদনে বলছে, দেশের প্রায় ৭১ শতাংশ প্রাপ্তবয়স্ক নারী এখনো স্যানিটারি ন্যাপকিন বা ডিসপোজাল প্যাড ব্যবহার করেন না। মাসিক নিয়ে অসচেতনতা আর ভয় লজ্জা বেশির ভাগ সময়ই কিশোরী ও নারীদের শারীরিক ও মানসিক ঝুকির কারণ হয়ে দাঁডায় । এমনকি অভিভাবক ও সমাজের একটি বড় অংশ এ নিয়ে কথা বলতে কথা বলতে এখনো সংকোচ বোধ করেন। এ সময় কোমলমতি শিশু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নানা এগ্ৰো গ্রুপ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কাহারোলে দুই চেয়ারম্যান কারাগারে এক চেয়ারম্যান আত্মগোপনে, সেবায় ভোগান্তি

মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বীরগঞ্জ থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

বোদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

বাল্যবিবাহ রোধে কিশোর কিশোরীদের আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

ট্রেনের অগ্রিম টিকেট ৫দিন পূর্বে । নতুন নিয়মে ৪৮-৬ ঘন্টা আগে ফেরত দেয়া যাবে।। বিস্তারিত জানতে টাচ করুন

ট্রেনের অগ্রিম টিকেট ৫দিন পূর্বে । নতুন নিয়মে ৪৮-৬ ঘন্টা আগে ফেরত দেয়া যাবে।। বিস্তারিত জানতে টাচ করুন

বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষতি –

আটোয়ারীতে এবার শীতার্ত মানুষের পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা

হরিপুরে ‘এ আর ফাউন্ডেশনের’ ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ