Sunday , 5 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ইম্প্যাক্ট প্লাস শিশুদের উদ্যাগে শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয় ।

ইম্প্যাক্ট প্লাস দল শাপলা ( নখাপাড়া), জবা (কল্যাণি) দলের শিশুরা তাদের নিজ উদ্যোগে একটি নাটিকা আয়োজন করে । নাটিকাটি মঞ্চস্থ নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের গ্ৰাম উন্নয়নের কমিটির সহ-সভাপতি কল্পনা রানী ,নিজপাড়া ইউনিয়নের ধর্মীয় নেতৃবৃন্দ ও এবং অত্র এলাকার অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, এলাকাবাসী।

কল্পনা রানী বলেন,নিজপাড়া ইউনিয়ের দাড়িয়াপুর গ্ৰামকে ২০২৩ অর্থবছরে আমরা বাল্যবিবাহমুক্ত ঘোষনা করেছি , এবং ২০২৪ সালের মধ্যে বীরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল গ্ৰামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার লক্ষে প্রতিনিয়ত সচেতন মূলক কাজ করে যাচ্ছে।কিন্তু শুধু ঘোষনা করলেই হবে না।বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হয়ে এক সাথে এক যোগে কাজ করতে হবে।আপনারা সবাই জানেন বাল্যবিবাহের কুফল সম্পর্কে।তাই অভিভাবকদের প্রতি অনুরোধ রইল আপনার সন্তানকে অল্প বয়সে বিয়ে দেবেন না। তাদেরকে স্কুলে যেতে উৎসাহ প্রদান করবেন।তিনি আরো বলেন, সামাজের মঙ্গলের জন্য বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন আমার গ্ৰাম , আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত।
পরিশেষে তিনি ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ, বীরগঞ্জ এ পি কে ধন্যবাদ জ্ঞাপন করেন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর জেলা জামায়াতের আমিরসহ ৭ নেতা-কর্মী আটক

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ান

কাহারোলে ৫৬টি কেন্দ্রের মধ্যে  অধিক ঝুকিপূর্ণ ১৮টি কেন্দ্র

কাহারোলে ৫৬টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুকিপূর্ণ ১৮টি কেন্দ্র

বিরলে এলজিইডি কর্তৃক ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা

শেষ মূহুর্তের ঈদের বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা

বিএনপি নির্বাচনের সময় আসে সারা বছর খবর নেই—হাছান মাহমুদ

হরিপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা

দিনাজপুরে নাসিব এর উদ্যোগে উদ্যোক্তা কর্মশালায় এমপি জুঁই