Monday , 6 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে ১ ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে ২লাখ টাকা জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: পুকুর থেকে মাটি কেটে নেয়ার অপরাধে দিনাজপুরের বীরগঞ্জে ১ ইট ভাটা মালিককের ২ লাখ টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে রক্ষা। এ ঘটনায় ভাটা মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।
জানা গেছে, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার সংলগ্ন এলাকায় তামিম বিক্সস নামের ইট ভাটায় অনুমতি ছাড়া পুকুর থেকে মাটি কেটে ইট তৈরীর কাজে ব্যবহার করছে। এমনকি মাটি কাটার ফলে রাস্তাঘাটের ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। এ সকল বিষয় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর নজরে এলে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস রবিবার (৫ মে) বিকেল ৫টার দিকে ওই ইট ভাটায় অভিযান চালায়।

এ সময় তামিম বিক্সস এর মালিক খানসমা উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে তামিম রেজা প্রধান কে ২ লাখ টাকার জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস জানান, রবিবার বিকেলে তামিম বিক্সে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ১৫(১) ধারা মোতাবেক ভাটা মালিক কে মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস

পীরগঞ্জে অধিকার ভিত্তিক পদ্ধতির উপর সক্ষমতা বৃদ্ধি’র কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে,কবি নজরুল এর কবিতার শতবর্ষ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রলীগের ফুলের শুভেচ্ছা

বীরগঞ্জে পল্লীশ্রী কর্তৃক থানা পর্যায়ে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

আটোয়ারীতে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আনসার-ভিডিপি

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন দায়ে বিরামপুরে ৩ দোকানির জরিমানা