Saturday , 11 May 2024 | [bangla_date]

বোচাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\\ “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার ৯থেকে ১৫মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উদ্বোধন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী। এছাড়াও সভায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ নজরুল ইসলাম, উপজেলা ভ্যাকসিন টেনোলজিস্ট মোঃ বাহারাম হোসেন বাহার, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোজাহারুল ইসলাম, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচী ব্যাক এর প্রোগ্রাম অফিসার মোঃ শাহীন আলম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা গর্ভবর্তি মা, শিশু, বয়স্ক ও বৃদ্ধদের পুষ্টি গুন সমৃদ্ধ খাবার বিষয়ে জন সাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ স্বাস্থ্য কমপ্লেক্স এর অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেরা তেল উৎপাদনকারী রাণীশংকৈলের কৃষক

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

বঙ্গবন্ধু ও স্মৃতি সৌধে পূস্পার্ঘ অর্পণ রাণীশংকৈলে পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়

পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

সরকার কৃষক ও কৃষিবান্ধব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে বিদ্যুৎ সংযোগ না থাকায় পানির সুবিধা থেকে প্রায় ৩শ পরিবার বঞ্চিত

কাহারোলে বিদ্যুৎ সংযোগ না থাকায় পানির সুবিধা থেকে প্রায় ৩শ পরিবার বঞ্চিত

ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষে দিনাজপুরে শ্রমিক দলের গণসংযোগ অব্যাহত

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির অনুমোদন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

কাহারোলে ভরাট হয়ে যাওয়া পুরাতন পানি নিষ্কাশনের ড্রেন পুর্ননির্মাণ কাজ শুরু