Thursday , 9 May 2024 | [bangla_date]

বোচাগঞ্জে বোরা ধান ও চাল সংগ্রহ শুরু

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\\ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার ফিতা কেটে চলতি ২০২৪ ইং মৌসুমের বোরা ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদীন, সেতাবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম মাহি, জহুরা অটো রাইস মিলের সত্ত¡াধীকারী মোঃ হান্নান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিটন, মেসার্স সালেহা অটো মিলেরর সত্ত¡াধীকারী আলহাজ¦ মোঃ আলম খান, বিশিষ্ট ব্যবসায়ী আকিল আহম্মেদ ও আলতাফুর রহমান সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ যে, চলতি মৌসুমে প্রতি কেজি ৩২ টাকা দরে ৮৮৪ মেট্রিক টন ধান, ৪৫ টাকা দরে ১৮.৫৯৮ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৪ টাকা দরে ৩৪৫ মেট্রিক টন আতপ চাল এবং ৩৪ টাকা দরে ৪৪ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। গম সংগ্রহ আগামী ৩০জুন পর্যন্ত এবং ধান ও চাল সংগ্রহ ৩১ আগস্ট ২০২৪ ইং পর্যন্ত চলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ একাধিক মামলার আসামী আব্দুল বারেক গ্রেফতার

কেরী মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার সেট উপহার

সাদ্দাম কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বোদায় আনন্দের বন্যা

বীরগঞ্জে শীতলাই একাদশ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব ডিম দিবস পালিত

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক মুকুল রানা নিহত

ঠাকুরগাঁওয়ে করোনার প্রথম টিকা নিলেন এমপি রমেশ গুজবে কান না দেবার জন্য আহবান

কাহারোলে ইউ.এন.ও’র কর্ম দক্ষতায় সরকারের উন্নয়ন কাজ দ্রæত গতিতে বাস্তবায়িত হচ্ছে

বীরগঞ্জ কুলি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

বীরগঞ্জ কুলি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

পীরগঞ্জে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন