Saturday , 25 May 2024 | [bangla_date]

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীকে সংবর্ধনা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আফছার আলীকে সংবর্ধনা প্রদান করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানিকুল ইসলাম মানিক।
বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে বোচাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আফছার আলীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানিকুল ইসলাম মানিক। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারন শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নব-নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীকে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন দ্বিতীয় পর্যায়ে বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আফছার আলী (ঘোড়া প্রতীক) ৪৬ হাজার ৩ শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. জুলফিকার হোসেন (আনারস প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৪ শত ৮ ভোট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র  বিতরণ করে জেলা মহিলা দল

দিনাজপুরে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র বিতরণ করে জেলা মহিলা দল

চিরিরবন্দরে কোচের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

বীরগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

খানসামায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

খানসামায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

ঠাকুরগাঁওয়ে ৫শ দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায়দের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ

বোদায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

সমাজসেবা মন্ত্রণালয়কে মানুষের আস্থায় পরিণত করেছে সরকার – এমপি গোপাল

দিনাজপুরে ৯৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব ১৩

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত-৭, আতঙ্কে গ্রামবাসী

ঠাকুরগাঁওয়ে করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন