Thursday , 2 May 2024 | [bangla_date]

বোদায় মহান মে দিবস পালিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় মহান মে দিবস নানান কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান মে দিবসের কাযক্রম শুরু হয়। জাতীয় শ্রমিকলীগ বোদা উপজেলা শাখা, উপজেলা অটোবাইক মালিক সমবায় সমিতি, উপজেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি ও উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, লেবার ও কুলি শ্রমিক ইউনিয়ন এর যৌথ উদ্যোগ একটি বনাঢ়্য র‌্যালী উপজেলা সদরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়। উপজেলা অটোবাইক মালিক সমবায় সমিতির সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ এর সঞ্চালনায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড ওয়াহিদুজ্জামান সুজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি এমরান আল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রাথী রবিউল আলম সাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদ প্রধান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আইনজীবি এ্যাডঃ হাবিব আল আমিন ফেরদৌস, ভাইস-চেয়ারম্যান প্রাথী জীতেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথী জেবুন নেহার মুক্তা ও লাইলী বেগম ও স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী সাধারন শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে হাবিপ্রবির বিশ্ব বিদ্যালয় প্রশাসন ৭ টি হলের নাম পরিবর্তন করলেন

ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষক ও কর্মচারির বিদায় সংবর্ধনা

আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন

হরিপুরে অবৈধভাবে সরকারি বালু বিক্রির দায়ে দুইজনের জেল

বীরগঞ্জে জাহাঙ্গীরের দোকানে হরেক স্বাদের চা

পীরগঞ্জে ৯৬৭ পিচ ইয়াবা সহ কোচ যাত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে যৌতুক চাওয়ায় চিকিৎসকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মহিলালীগ ও যুব মহিলালীগের নির্বাচনী প্রচারণায় বর্ধিত সভা