Friday , 31 May 2024 | [bangla_date]

বোদা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোদা(পঞ্চগড়) প্রতিনিধি\পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লার নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার বোদা থানাধীন ০২ নং ময়দানদিঘী ইউপির রহমতপুর গ্রামস্থ রহমতপুর ব্রিজের নিকট থেকে ময়দানদিঘী হইতে নতুনহাটগামী পাকা রাস্তার উপর উপর নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় আসামি মোঃ আরমান হোসেন উরফে আরিফ (২০), পিতা মোঃ তরিকুল ইসলাম, গ্রাম আমলাহার,থানা পঞ্চগড় সদর, মোহাম্মদ জাফিরুল ইসলাম (৩০), পিতা মোঃ আফছার আলী গ্রাম আরাজি শিকারপুর বাগানবাড়ি থানা-বোদা, উভয়ের জেলা-পঞ্চগড়দ্বয়কে মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই মোঃ বদিউজ্জামান এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদ্বয়ের এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বোদা থানার মামলা দায়ের করা হয়। গ্রেফতার কৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। বেশ কিছু দিন ধরে মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবার বোদা থানা পুলিশ উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ থেকে ৫ শত গ্রাম গাঁজাসহ মোঃ ফারুক ইসলাম (২২), নামে এক ব্যক্তিকে গেফতার করা হয়। সে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট বড়বাড়ি গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রক্তদানে উৎসাহিত করতে দিনাজপুরে মেডিকেল ক্যাম্প

শেখ হাসিনার নির্দেশনায় কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -এমপি গোপাল

পীরগঞ্জে ভুমি কর্মকর্তাদের সাথে আদিবাসীদের ভুমি বিষয়ক মতবিনিময়

উন্নয়ন ও সমৃদ্ধি চাইলে নৌকায় ভোট দিন-চেয়ারম্যান হেলাল

বীরগঞ্জে ‘আমাদের ক্লিনিক’ নামীয় প্রতিষ্ঠান কে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বীরগঞ্জে গাঁজাসহ এক বৃদ্ধ আটক

দিনাজপুরে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৮০ পরিবারের মাঝে চেক বিতরণ

দুই ইউপি চেয়ারম্যান ও সভাপতি-সম্পাদকসহ ফুলবাড়ী বিএনপির ১৩ নেতা আটক

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হরিপুরে ১৬৪ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

বীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত