Friday , 10 May 2024 | [bangla_date]

ভোট একবার গণনা করবেন ২য় বার করতে গেলে কেয়ামত পর্যন্ত গণনা করতে হতে পারে ——- জেলা প্রশাসক মাহবুবুর রহমান

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন,যে কোন নির্বাচনকে ছোট করে দেখা যাবেনা। মনে করেন একটি ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে সেটিও কিন্তু একটি নির্বাচন অতএব যে কোন নির্বাচনকে ছোট করে দেখা যাবেনা। তিনি আরো বলেন,রেজাল্টসিটে কোন রকম ঘষামাজা করবেন না। রেজাল্টসিটে স্বাক্ষর করার ৫৯ মিনিটে ভোট কেন্দ্র ত্যাগ করবেন। ভোট একবার গণনা করবেন ২য় বার করতে গেলে কেয়ামত পর্যন্ত গণনা করতে হতে পারে। সরল বিশ্বাসে যে কোন কাজ করা যাবেনা কারণ জিতলে প্রার্থীর ত্রেডিট হারলে প্রিজাইডিং অফিসারের দোষ।

শুক্রবার (১০ মে) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রিটার্নিং অফিসার সোলেমান আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান। ইউএনও রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ,ওসি সোহেল রানা, নির্বাচন কর্মকর্তা আনাম আহাম্মেদ প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ নির্বাচনে ৬৯ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৫৫২ এবং পোলিং এজেন্ট ১০১০ জন দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পুকুরের মাছ ছিনতাইকারীদের বিরুদ্ধে শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন পালন

ঘরে বসেই নারীরা হয়ে উঠছে উদ্যোক্তা ৩ জন উদ্যোক্তাকে সম্মাননা

মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না — ড.এজেড এম জাহিদ হোসেন

ঘোড়াঘাট থানা পুলিশের শোভাযাত্রা

ঘোড়াঘাট থানা পুলিশের শোভাযাত্রা

করতোয়া নদীর হাজির ঘাটে ব্রীজ নির্মাণের দাবী এলাকাবাসীর

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ নাজমা শিরিন।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর শাকিল হত্যা মামলার আসামি এক মাস ধরে পলাতক, ইউপি চেয়ারম্যানকে খুঁজছে পুলিশ !

বোচাগঞ্জে কঙ্কাল চুরির গুঞ্জন! ঘটনা স্থল পরিদর্শন করেছে প্রশাসন

ঠাকুরগাঁওয়ে শরিফের প্রথম আগর চাষ সমতল ভূমিতে

পীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা