Thursday , 2 May 2024 | [bangla_date]

মহান মে দিবস উদযাপনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি\মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে ছুটি থাকায় এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেই সাথে বন্দর অভ্যন্তরের সকল ধরনের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বুধবার সকাল ১০ টায় বিষয়টি বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি জানান মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে সরকারী ছুটি থাকায় হিলি কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এরফলে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল ইসলাম বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভ্যাকুর আঘাতে শিশু মৃত্যুতে থানায় মামলা

বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত

বীরগঞ্জের জাপা নেতা রশিদুল আলম আর নেই

ঠাকুরগাঁওয়ে ডাকাতি ও মোটরসাইকেল চোরের মূলহোতা গ্রেপ্তার

কম খরচে বেশি লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছে হরিপুরের কৃষকরা

চাঁদের মাটিতে কি জন্মাতে পারে শাক-সবজি, গবেষণা চালাচ্ছে চীন

পীরগঞ্জে উদার ফাউন্ডেশন’র ৫০০ শীতার্তকে কম্বল বিতরণ

কাহারোলে কান্তজিউ মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক