Thursday , 9 May 2024 | [bangla_date]

রাণীশংকৈলে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ফসল কাটার ৩টি যন্ত্র বিতরণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার( ৯ মে) ৫০% সরকারি ভর্তুকিতে
ধান,গম,সরিষা ইত্যাদি ফসল কাটার ৩টি যন্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন দুপুর সাড়ে
১২ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান ক্রেতা কৃষকদের মাঝে এ যন্ত্র বিতরণ করা হয় ।

এ সময় জেলা প্রকৌশলী
শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম, সহ-কৃষি সম্প্রসারণ অফিসার শরৎচন্দ্র বর্মণ, উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম, স্থানীয় এমপি’র প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, মেটাল এগ্রিটেক কোম্পানি লিমিটেড মার্কেটিং অফিসার আজিজুর রহমান, কৃষক ও
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে কৃষি অফিসার শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, ৫০% ভর্তুকিতে ৩২ লক্ষ টাকা মূল্যের প্রতিটি যন্ত্র প্রায় ১৬ লক্ষ টাকায় কৃষকদের কেনার সুযোগ ও সেবা দেয়ার জন্য সরকারের প্রশংসা করেন।এইসাথে তিনি স্বল্প সময়ে স্বল্প খরচে ব্যবহারযোগ্য এ যন্ত্র সঠিকভাবে ব্যবহারের জন্য ক্রেতা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিন কাশিপুর ইউনিয়নের কৃষক হাসান মিয়াকে ১টি ও নেকমরদ ইউনিয়নের সাব্বির হোসেনকে ১টি যন্ত্র দেয়া হয়।

উল্লেখ এর আগে গত ৭ মে কাশিপুর ইউনিয়নের কৃষক সোহেল রানাকে একইভাবে ১টি যন্ত্র দেয়া হয়। এ যন্ত্র পেয়ে কৃষকরা খুশি হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ যন্ত্র নিজেরা ব্যবহার করবেন এবং অন্য কৃষকদেরকেও এগুলো ব্যবহার করার সুযোগ দেবেন বলে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরিচ্ছন্ন ঠাকুরগাঁও গড়তে জেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড় যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা

পীরগঞ্জে অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

গাজায় ইস`রায়েলি হাম`লার প্রতিবাদে পাকেরহাটে বি`ক্ষোভ মি`ছিল ও সমাবেশ

ঠাকুরগাঁওয়ে রঙিন মাছ চাষে সফল মর্তুজা !

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ২০২২

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

পীরগঞ্জে নর্থপয়েন্ট স্কুল এন্ড কলেজে প্লে-পঞ্চম শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

বীরগঞ্জে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে কাজ বন্ধ

বীরগঞ্জে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে কাজ বন্ধ