Thursday , 2 May 2024 | [bangla_date]

রাণীশংকৈলে মানসিক প্রতিবন্ধির লা*শ ভূট্টাক্ষেত থেকে উদ্ধার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামপুর ব্রিজের পার্শ্বে ভ’ট্টা ক্ষেত থেকে বৃহস্পতিবার (২মে) মানসিক প্রতিবন্ধির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানাযায়, উপজেলার জওগাঁও গ্রামের আমিরুল ইসলাম (৫৭) ধামালু ভ’ট্টা ক্ষেতে পানি (সেচ) দিতে গেলে ক্ষেতের ভিতরে লাশ দেখতে পায়। এসময় ধামালুর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে ভ’ট্টা ক্ষেতে অজ্ঞাত নামা লাশ দেখে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানায়, ৫দিন ধরে উপজেলার চেংমারি গোচিয়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মানসিক প্রতিবন্ধি তৈমুল হক (৫৫) বাড়ি থেকে হারিয়ে যায়। বৃহস্পতিবার কালো রং মাখানো অর্ধ গলিত তৈমুলের লাশ ভ’ট্টা ক্ষেতে পাওয়া যায়। তবে পরিবারে লোকজনের দাবী তৈমুল কে হত্যা করা হয়নি। সে মানসিক প্রতিবন্ধি ছিল।
এএসপি সার্কেল রেজাউল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রির্পোট তৈরি করে, লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
এ প্রসঙ্গে এএসপি সার্কেল রেজাউল হক বলেন, লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে সিআইডি’র একটি চৌকস দল এলেই লাশের মোটিভ আরো কিছুটা পরিস্কার হবে। যেহেতু অর্ধগলিত লাশ তা ময়না তদন্ত শেষে পরিবারের মাঝে হস্থান্তর করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রক্তদাতা ও রক্তযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবস আজ শত শত বীর মুক্তিযোদ্ধার শাহাদত বরনের হৃদয় বিদারক ঘটনা আজও সবাইকে কাদাঁয়

দায়িত্বভার গ্রহণ পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের

সারাদেশে দিনে ১ কোটি টিকাদান কর্মসূচী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী

রাণীশংকৈলে রাতের আঁধারে বাঁশঝাড় কেটে দিলো দুর্বৃত্তরা

চাকুরী জাতীয়করণের দাবীতে আটায়ারীতেএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাইস মিলের বয়লার বিস্ফোরন থেকে রক্ষ পেতে অপারেটর ও ফরম্যানদের দক্ষতা অর্জন করতে হবে

রাণীশংকৈলে এতিম অসহায়রা পেলেন সরকারি টাকা

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে খানসামায় সজাগ প্রশাসন ও পুলিশ