Wednesday , 1 May 2024 | [bangla_date]

সরকারী গাছের ডাল কাটায় খানসামায় এক ভ্যানচালককে ৭ দিনের জেল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সরকারী গাছের ডাল কর্তন করার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ভ্যান চালককে ৭ দিন কারাদÐ প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। সেই সাথে জব্দকৃত করলা স্থানীয় এতিমখানায় ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
দন্ডপ্রাপ্ত ভ্যান চালক রফিকুল ইসলাম (৩৫) উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের ইয়াকুব হাজী পাড়ার ইনসান আলীর ছেলে।
উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে মেহগনি আকাশমণি গাছের ডাল কর্তন করছে কতিপয় লোক। এটি বন্ধ করতে বন বিভাগ সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে কিন্তু এই নির্দেশনা অমান্য করেছিলো অনেকে। নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার খানসামা থেকে টংগুয়া সড়কের তেল পাম্প এলাকা থেকে ঐ ভ্যানচালককে আটক করা হয়।
জানা যায়, শস্যপ্রধান খানসামা উপজেলা থেকে প্রায় প্রতিদিনই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে করলা, বেগুন ও শসাসহ বিভিন্ন প্রকার সবজি ট্রাক ও পিক-আপ যোগে আড়তে পাঠানো হয়। এই শাক-সবজি প্রেরণের সময় বিভিন্ন গাছের পাতা ব্যবহার করে ব্যবসায়ীরা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, অবৈধভাবে গাছ ও ডাল কর্তন করা আইনত দÐনীয় অপরাধ। এই অপরাধের সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদÐ প্রদান করা হয়েছে। গাছ ও ডাল কর্তন রোধে সকলের সচেতনতা প্রয়োজন বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দুই কর্মকর্তা ছুটিতে,অফিস তালাবদ্ধ, ভোগান্তীতে সাধারণ মানুষ

আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে ইউনেস্কো ক্লাব দিনাজপুরের উদ্দ্যোগে মুক্ত আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ !

আবারও বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু

রাণীশংকৈল উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কাহারোলে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আটোয়ারীতে আসন্ন দুর্গপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার