Friday , 31 May 2024 | [bangla_date]

সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন

সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন
দিনাজপুর জেলায় ৩ লাখ ৮৫ হাজার ৪৫৪ জন
শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
আগামী শনিবার দিনাজপুর জেলায় ৩লাখ ৮৫হাজার ৪৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওনো হবে।
বৃহস্পতিবার ২৫০শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের হলরুমে দিনাজপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়ের সহযোগিতায় পহেলা জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য দেয়া হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম-সিদ্দিকী বলেন, দিনাজপুর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৪,১০৬ জন এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৩৪৮ জন মোট ৩ লক্ষ ৮৫ হাজার ৪৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনো হবে। এরজন্য স্থায়ীকেন্দ্র ১৫টি, অস্থায়ী কেন্দ্র ২৫৮৫ টি, অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) ১২টি মোট ২ হাজার ৬১৬টি কেন্দ্রে প্রায় ৫ হাজার ৮৮০জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জান কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোঃ শরিফ ও এম.ও.সি.এস ডাঃ কাওসার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক কামরুল হুদা হেলালসহ ৩৪জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সঙ্গে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পল্লীশ্রীর দিনব্যপী ফ্রি (গাইনী ও মেডিসিন) স্বাস্থ্য ক্যাম্প

দিনাজপুরে দৈনিক যুগের আলো’র ৩১ তম বর্ষপূতি উদযাপন

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

বোদায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

পীরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পেইন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে ফের উৎপাদন শুরু

রাণীশংকৈলে ইউপি স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন সভাপতি শান্ত সম্পাদক জাহাঙ্গীর

বীরগঞ্জে পিপিআর রোগের টিকা কার্যক্রম