Monday , 6 May 2024 | [bangla_date]

হাকিমপুরে ভুর্তুকি মূল্যে কৃষক পেল হারভেস্টার মেশিন

হাকিমপুর (দিনাজপুর)প্রতিনিধি\ সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তা আওতায় ৫০% ভুর্তুকিতে দিনাজপুরের হাকিমপুরে কৃষক পেল কম্বাইন হারভেস্টার (ধানা কাটা) মেশিন।
রোববার বেলা ১১ টায় হাকিমপুর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে বোরো ধান কাটা মাড়াই করার জন্য হারভেস্টার মেশিনটি বিতরণ করা হয়।
ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিনটি সংগ্রহ করেন উজেলার ১ নম্বর খট্রামাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাংগাপাড়া গ্রামের আবদুল মামুদ হোসেন।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা লায়লা ইয়াসমিন, উপজেলার ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, দিনাজপুর জেলা কৃষি ইঞ্জিনিয়ার আবু সামস মো: বদরুদোজা, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন,এই হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা অল্প মূল্যে এবং একই মেশিন দিয়ে স্বল্প সময়ে ধান কাটা ও মাড়াই করতে পারবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলায় বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ মানুষ আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

হরিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

পীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

ঠাকুরগাঁওয়ে করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান দেখে ক্লিনিক কক্ষে রোগীকে তালা বদ্ধ করে পালিয়ে গেল কর্তৃপক্ষ

নানা সমস্যায় জর্জরিত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স * এক যুগেরও অধিক সময় ধরে এক্স-রে মেশিন অচল * ইসিজি, আলট্রাসনোগ্রাম মেশিন, ডেন্টাল চেয়ার, এ্যাম্বুলেন্স অচল * ৫ বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন * জরুরী বিভাগে টাকা ছাড়া কাটা-ছেড়া রোগীর সেবা পাওয়া যায় না।

দিনাজপুরে গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ৮০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

বোচাগঞ্জে আদিবাসীদের সাথে মতবিনিময় সভা

অর্গানিক প্রসাধনী পণ্য ব্যবহার নিয়ে দিনাজপুরে সেমিনার