Saturday , 4 May 2024 | [bangla_date]

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে কৃষকদের জন্য “কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় আইআরটি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, সঞ্চালনা করেন আইআরটি’র সহকারী পরিচালক জনাব মোঃ শাহ্জাহান মন্ডল।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ ২৪ বছর লড়াই, সংগ্রাম, জেল, জুলুম, ও নির্যাতন সহ্য করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে সোনার বাংলা প্রতিষ্ঠায় তিনি কৃষিকে ম‚ল ভিত্তি ধরেছিলেন। জাতির পিতার এই ভাবনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে তিনি কৃষকদের প্রযুক্তিগত সুবিধা প্রদান,সার-বীজ বিতরণসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভাবনাকে ধারণ করেই সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছি। উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা কমে যায়। এজন্য রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে ব্যাকটেরিয়া ব্যবহার করে যেন কাক্সিক্ষত ফলন পাওয়া যায় সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। এসব প্রশিক্ষণের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। পরিশেষে এ ধরণের গুরুত্বপ‚র্ণ কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটি কে এবং কর্মশালায় অংশগ্রহণের জন্য উপস্থিত কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজকের উক্ত কর্মশালায় ৫৫ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুদ্দুস সভাপতি ও ক্ষিতিশ চন্দ্র সাধারণ সম্পাদক নির্বাচিত

দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হরিপুরে জমি সংক্রান্ত সালিশে মারপিট, বৃদ্ধর মৃত্যু

রাণীশংকৈলে ১০দফা কর্মসূচি দাবিতে বিএনপির পথসভা

সামান্য বৃষ্টিতেই যাদুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা !

দিনাজপুরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশী উদ্ধার