Thursday , 16 May 2024 | [bangla_date]

হাবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের হল সুপার ও সহকারী হল সুপারবৃন্দের (প্রথম গ্রুপ) জন্য “ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯.৩০ টায় আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. ফাহিমা খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি সেলের কো-অর্ডিনেটর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান । রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের কম্পিউটার প্রোগ্রামার জনাব মোঃ আতিকুর রহমান ও মোঃ রাশেদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফাহিমা খানম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা ডি-নথির যুগে প্রবেশ করেছি। এক্ষেত্রে আজকের প্রশিক্ষণ গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। এর মাধ্যমে যেকোন স্থান থেকেই ফাইলের কাজ করা যায়, ফলে সার্বিকভাবে বিভিন্ন কর্মকান্ডে গতিশীলতা আসবে। তিনি বলেন, আমাদের প্রতিটি কাজকে স্মার্টভাবে উপস্থাপন করা করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায়, তাই নিয়মিতভাবে আমরা প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। পরিশেষে এ ধরণের প্রশিক্ষণা আয়োজনের জন্য তিনি আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
জাতীয় গ্রীষ্মকালীন কাবাডী  প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় গ্রীষ্মকালীন কাবাডী প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে পীরগঞ্জে কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নারী সমাবেশ

ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৩ ডিসেম্বর

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

রাণীশংকৈলে দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পীরগঞ্জে পর্নোগ্রাফি সহ ওয়ারেন্টের ৮ আসামী গ্রেফতার

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির মতবিনিময়

বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারন সভা

যৌন হয়রানী মুক্ত পরিবেশ ও শিক্ষাঙ্গন নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে শিক্ষার্থী ও সুশীল সমাজের মানববন্ধন পালন

কৃষক দলের কেন্দ্রিয় নেতার মুক্তির দাবীতে আটোয়ারীতে বিক্ষোভ মিছিল