Saturday , 25 May 2024 | [bangla_date]

হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে নেপাল দ‚তাবাসের ডেপুটি চিফ অব মিশন’র সৌজন্য সাক্ষাৎ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে অবস্থিত নেপাল দ‚তাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলরের অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেপাল দ‚তাবাসের সেকেন্ড সেক্রেটারি ইয়োজানা বামজান, সেক্রেটারি টু দ্যা অ্যাম্বাসেডর রিয়া সিত্রাই, হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড.মোঃ মামুনুর রশিদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
এ সময় ভাইস-চ্যান্সেলর মহোদয় হাবিপ্রবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীসহ বিদেশী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কথা বলেন। মিস ললিতা সিলওয়াল হাবিপ্রবির শিক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম.কামরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে নেপাল দ‚তাবাসের প্রতিনিধিবৃন্দ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির তিন শতাধিক রোগী পেলেন চিকিৎসাসেবা

কওমি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ডেকে নির্যাতন করে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগ শশুর, স্বামী ননদের বিরুদ্ধে

বীরগঞ্জে এ্যাড. চাঁন মিয়া’র উপর হামলা ১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ। আহত আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন

ঘোড়াঘাটে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

‘‘দ্বৈত নীতি’’ -আনিসুর রহমান বাকি- সাংবাদিক, লেখক,কবি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব

দিনাজপুরের কাহারোলে শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে রাস উৎসব উদ্বোধনকালে এমপি গোপাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে

নানা আয়োজনে দিনাজপুরে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরের করুন মৃত্যু

বোচাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা চৌকিদার আটক