Friday , 31 May 2024 | [bangla_date]

হিলিতে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবির আমন্ত্রণে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমল ভাগত শিং সীমান্তের শূন্য রেখায় আসলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পের গোলঘরে বৈঠকে মিলিত হন।
বৈঠকে বিএসএফের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল ও বিজিবির পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে সেজন্যই এই বৈঠক বলে জানিয়েছে বিজিবি। সেই সঙ্গে সীমান্ত হত্যা নারী ও শিশু পাচার মাদক চোরাচালান বন্ধসহ সীমান্তের বিষয় নিয়ে আলোচনা হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দলটি পুনরায় একই পথ দিয়ে ভারতে ফিরে যান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনী জমি নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

বোচাগঞ্জে গাছের সাথে এ কেমন শত্রুতা

রমজানের এক মাস আগেই বীরগঞ্জের বাজারে বেড়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম

বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু !

কাহারোলে কাঠের তৈরি রেডিমেড ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী ওসি খায়রুল আনাম ডন

হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত