Wednesday , 1 May 2024 | [bangla_date]

হিলি সীমান্তের শুন্য রেখায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি \ সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ,চোরাচালান,মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ানের অধিনায়ক কমল ভাগত সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিলি জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করেন। এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল তানজিলুর রহমান তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
পরে হিলি সীমান্তের শুন্য রেখার গোল ঘরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়াসহ দুই বাহিনীর কর্তকতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর প্রতিনিধি দলটি ফেরত যান।
২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তানজিলুর রহমান জানান,বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা,অবৈধ সীমান্ত পারাপার,তার কাঁটার বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সৌহার্দপূণ্য সম্পর্ক বজায় রাখা,সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার একমত পোষন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের মরিচায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকার কার্যক্রম উদ্বোধন

দিনাজপুর জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে যাবে

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ ৭.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

বোচাগঞ্জ পাকিস্থানী হানাদার মুক্ত দিবস

রাণীশংকৈলে সড়কদুর্ঘটনায় মাদ্রসা শিক্ষার্থীর মৃত্যু

পীরগঞ্জে সাবেক এমিপ’র রোগ মুক্তিকামনায় দোয়া মাহফিল

ঠাকুরগাওয়ের হরিপুরে পানিতে ডু’বে ২ শিশুর মৃ’ত্যু

পরিবেশ-প্রকৃতির গুরুত্ব বুঝাতে রোটারির তেঁতুলিয়া থেকে দেশব্যাপী প্রকৃতিযাত্রা শুরু

জুম্মার নামাজের মধ্য দিয়ে হরিপুর মডেল মসজিদে নামাজ আদায় শুরু

সজীব আহমেদ ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ