Wednesday , 22 May 2024 | [bangla_date]

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে  আমদানি-রপ্তানি বন্ধ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম।
বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে বুধবার সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে হিলি পানামা পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল বলেন, বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাসপোর্টধারী যাত্রীরা চাইলে সরকারি ছুটির দিনও ভারত-বাংলাদেশে যাতায়াত করতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানাএক মাসের মধ্যে নিষিদ্ধ ইটভাটা অপসারনের নির্দেশ প্রদান

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি পঞ্চম দিনের উদ্ধার অভিযানে নিখোঁজ ৩ জনের সন্ধান মেলেনি

বিরলে ইংলিশ ফর লাইফ মাইক্রো প্রজেক্ট ক্লোজিং সিরিমনি অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির অনুমোদন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

হরিপুরে নিখোঁজের ২ দিন পর বালিয়াডাঙ্গীতে মিলল ভ্যান চালকের মরদেহ

পীরগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সরকারের সাফল্য তুলে ধরে হরিপুরে টুলুর গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে ভূমি বিষয়ক মতবিনিময় সভা

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২৪-২৫ সেশনে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে পানির অভাবে আমন রোপণে চিন্তায় চাষি