Thursday , 16 May 2024 | [bangla_date]

১৩ বছর পর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

১৩ বছর পর এক বছরের জন্য দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি ঘোষিত হয়েছে। এক বছরের এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন আলমগীর হোসেন আকাশ এবং সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু।
মঙ্গলবার (১৪ মে) রাত ১২টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ (এক) বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদন দেওয়া হলো।
৫৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ৩৯ জন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৭ জন রয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ১১ জন।
দীর্ঘদিন পর কমিটি হওয়ায় উচ্ছ¡াস প্রকাশ করে রাতেই ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সর্বশেষ ২০১০ সালে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম রিয়েলকে সভাপতি ও কৃষি অনুষদের শিক্ষার্থী অরুণ কান্তি রায় সিটনকে সাধারণ সম্পাদক করে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ ১১ বছর পর ২০২১ সালের ২৭ নভেম্বর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিএনপি নেতা তবারক আলীর মৃত্যু

রাণীশংকৈলে দুরারোগ্য রোগীদের মাঝে চেক হস্তান্তর

নিজে কাঁদলেন, সবাইকে কাঁদালেন বিদায়ী প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো

বিরলে বাংলাদেশী প্রেমিকা তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদুর চীন থেকে আসা প্রেমিক যুবক

বালিয়াডাঙ্গীতে জেলা প্রশাসন কর্তৃক আরোপিত বিধিনিষেধ- লকডাউন বাস্তবায়নে মাঠে ইউএনও

পঞ্চগড়ে রেল স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করায় রেলওয়ে শ্রমিক লীগ নেতাকে লালমনিরহাটের তিস্তা স্টেশনে বদলী

বোদা পৌর নির্বাচনে আজাহার আলী মেয়র নির্বাচিত

দিনাজপুর শহরের মানবিক কাজে দুই নারী

বীরগঞ্জে ওয়াটার অফিস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর

চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক