Tuesday , 21 May 2024 | [bangla_date]

৪ দিনেও বিক্রি হয়নি হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজ

৪ দিনেও বিক্রি হয়নি হিলি স্থলবন্দর  দিয়ে আমদানি করা পেঁয়াজ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি. চারদিনেও বিক্রি হয়নি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ। আমদানিকৃত এসব পেঁয়াজ রাখা হয়েছে গুদামে।প্রতিকেজি পেঁয়াজের আমদানি মূল্য ৬০ থেকে ৬৫টাকা পড়লেও পাইকাররা দাম বলছেন, ৫০ থেকে ৫৫টাকা। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে হিলি বাজারে দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সোমবার হিলি বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। এতথ্য নিশ্চিত করেছেন আরএসবি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি আহম্মেদ আলী।
তিনি জানান, ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পর ৪০ শতাংশ শুল্কে গেলো ১৫মে ভারত থেকে ৩০টন পেঁয়াজ আমদানি করা হয়। আমদানিকৃত এসব পেঁয়াজে দুই দেশ মিলে প্রায় ৫লাখ টাকা শুল্ক পরিশোধ করতে হয়েছে। যে টাকায় আমদানি করেছি সে দামে বিক্রি না হওয়ায় গুদামে রাখা হয়েছে। যদি সরকার ডলার মূল্য এবং শুল্ক কমিয়ে দিতো তাহলে আমরা বেশি করে পেঁয়াজ আমদানি করতে পারতাম, সেই সঙ্গে কমে যেত দাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে ব্র্যাক প্রাইমারি স্কুলের উদ্বোধন

১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

বোচাগঞ্জে আমন ধান ক্রয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

দিনাজপুরে শীতার্ত মানুষের পাশে এনসিসি ব্যাংক লিমিটেড

দেশ সেরা দিনাজপুরী লিচু বাজারে

দিনাজপুরে পৌষের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষক

পীরগঞ্জে গ্রাম আদালত শক্তিশালী করণ বিষয়ক মতবিনিময় সভা

তেঁতুলিয়ায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় ৬দফা দাবী রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলন হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারি দায়িত্ব পালনকালে উপ-সহকারী কৃষি অফিসারকে মারপিটের অভিযোগ