Saturday , 25 May 2024 | [bangla_date]

৬ মাস পর এবার এলো হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ

দীর্ঘ ছয়মাস বন্ধ থাকার পর এবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। কাঁচা মরিচ আমদানির খবরে বাজারে দাম কমে ১০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ১০টন কাঁচা মরিচ নিয়ে একটি ভারতীয় ট্রাক হিলি স্থলেবন্দর দিয়ে প্রবেশ করে।মরিচের আমদানিকারক আশা বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠান।
কাঁচা মরিচ বিক্রেতা শাকিল আহমেদ বলেন, কাঁচা মরিচ পচনশীল পণ্য। সরবরাহ বাড়লে দাম কমে আর সরবরাহ কমলে দাম বাড়ে। এতে আমাদের কিছু করার থাকে না। তবে ভারতীয় কাঁচা মরিচ আমদানির কারণে দাম কিছুটা কমেছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রæপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। আমদানি বাড়লে দেশের বাজারে দাম অনেকটাই কমে আসবে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো: সোহরাব হোসেন মল্লিক প্রতাব সাংবাদিকদের জানান, মেসার্স আশা বানিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৯টন ৮৪০কেজি কাঁচা মরিচ আমদানি করেছেন। বর্তমানে কাঁচা মরিচ বোঝাই ট্রাকটি বন্দর অভ্যন্তরে অবস্থান করছে।কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রæত ছাড়করণ করা হচ্ছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি প্রকৌশলী মো: ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রনালেয় আবেদন করেন। এপর্যন্ত ৮জন আমদানিকারক ৩৬০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়। এরপর ৬ মাস কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে মাদক কারবারি বড় ভাই গ্রে’প্তা’র ছোট পলা’তক

পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান

আমি নিজের প্রতি সবসময় একটু স্বার্থপর ——–রাণীশংকৈলে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান

দিনাজপুরে ৬টি আসনের ১৩ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী নেটওয়ার্কের মতবিনিময়

অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন- ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠন

হরিপুরে মে দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে তথ্য মেলা অনুষ্ঠিত

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও অফিসার ইনচার্জকে বরণ

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায ঝরে গেল শিশুর প্রাণ