Wednesday , 5 June 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার — মাদক উদ্ধার

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ ২ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ৫ জুন বুধবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৬০ পিস ইয়াবা উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে পৌর শহরের শান্তিনগর (একুশের মোড়) এলাকার মো: এমদাদুল হকের ছেলে মো: সাদেকুল ইসলাম ওরফে সুজন (৩৭) কে ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি টিম বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিগড়া বেলসাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ঐ গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো: আব্দুল কাদের (৫১) কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও সদর থানায় ৪টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, হরিপুর থানায় ৩টি ও রুহিয়া থানায় ১টি সহ মোট ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।
বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান , পুলিশ সুপার।

 

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ল্যান্ডমার্ক কলেজে নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত

বীরগঞ্জে সরকারি রাস্তার গাছ চোরাইভাবে কর্তন ও আটক

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাণীশংকৈল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে প্রদীপ প্রজ্বালন নিহতদের স্মরণে !

কাহারোলে জাতীয় সমবায় দিবস পালিত

পীরগঞ্জে দোয়েল স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নে মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করা হয়নি

শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে শ্রেষ্ঠ জয়ীতা পদক লাভ হাফিজা শারমীন সুমীর

আমাদের ইমাম সাহেবরা ধর্মীয় আলোকে সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করেন… মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন