Tuesday , 11 June 2024 | [bangla_date]

অশ্রুসিক্ত ভালোবাসায় সহকারী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: অশ্রুসিক্ত ভালোবাসায় দিনাজপুরের খানসামা উপজেলার সখিনা-ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আব্দুল বারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে অত্র বিদ্যালয় মাঠে সকল শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে সহকারী এই শিক্ষক কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগআপ্লæত হয়ে পড়েন উপস্থিত সকলেই। পরবর্তীতে এক সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানের পর সহকারী শিক্ষক কাজী আব্দুল বারীকে হাঁটাপথে নিজ বাসায় পৌঁছে দিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ফজলুল হক সরকার, প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সরকার, তেবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, আইনজীবী এ্যাড. সোয়েব হোসেন সিজুসহ অত্র বিদ্যালয় ও পার্শ্ববর্তী স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্রীগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃদ্ধার হত্যাকান্ডের রহস্য উম্মোচন তালাকপ্রাপ্ত স্ত্রীর পরকিয়ার জেরে শ্বাশুরীকে হত্যা করে মুকুল

পীরগঞ্জে পাইলট উচ্চ বদ্যিালয়রে প্রধান শক্ষিকরে র্দূনীতি বচিাররে দাবীতে বক্ষিোভ সমাবশে

​ভর্তা-ভাতেরও খরচ বেড়েছে

বীরগঞ্জে ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ’র অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

আর্থিক সহায়তা পেল বালিয়াডাঙ্গীর ৬৫ জন নারী

কোটা সংস্কার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ

দিল্লির তালেবান সংকট, আফগানিস্তানে পট পরিবর্তনে বড় ক্ষতির সামনে ভারত?

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ

দিনাজপুরের বর্ষিয়ান সম্পাদক মিজানুর রহমান লুলুর প্রথম মৃত্যুবার্ষিকী ১৩জুন