Sunday , 23 June 2024 | [bangla_date]

অসাম্প্রদায়িক চেতনাই আওয়ামী লীগের প্রাণ ভ্রমর -সাবেক এমপি- গোপাল

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি\- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসা¤প্রদায়িক চেতনাই আওয়ামী লীগের প্রাণ ভ্রমর। একটি সা¤প্রদায়িক রাষ্ট্রের বিরুদ্ধে অসা¤প্রদায়িকতার লড়াই বাঙালি জাতীয়তাবাদী চেতনায় আওয়ামী লীগকে আজ এই পর্যায়ে উপনীত করেছে। আওয়ামী লীগের গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির প্রোগ্রাম, সা¤প্রদায়িকতার বিরুদ্ধে অসা¤প্রদায়িক শক্তির লড়াই আওয়ামী লীগকে বিকশিত করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে ২৩ জুন রোববার ২০২৪ দিনাজপুরের কাহারোল উপজেলা শাখা আওয়ামী লীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য মিরা মাহবুব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ নাসিমা আক্তার, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র প্রমূখ। আলোচনা সভার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর-১ আসনের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

 

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেবীগঞ্জে দাড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বাবা ছেলেসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাবান্ধায় মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশনের শুভ উদ্বোধন

পঞ্চগড়ে বিএনপির প্রার্থী আজাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়

বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে হতদরিদ্রের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

মাসুদ জাহাঙ্গীর খুটির জোর কোথায়? বোচাগঞ্জে সরকারী জমি অবৈধ ভাবে দখল করে গড়ে তুলেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন!

বীরগঞ্জে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি

পীরগঞ্জে গ্রামীন ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই ঃ ৪ যুবকের নামে মামলা

বীরগঞ্জে বিজয়ের ৫০ বছর পূর্তিতে লাল সবুজের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত