Sunday , 23 June 2024 | [bangla_date]

আটোয়ারীতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা

 

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবোজ্জ্বল ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা হয়। অত:পর স্থানীয় আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের নেতৃত্বে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে আলোচনাসভায় মিলিত হন। গৃহীত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন নবাগত উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম মোর্শেদ মানিক, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন, মোজাক্কারুল আলম চৌধুরী কচি, মোঃ আবু তাহের দুলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ আঃ কুদ্দুশ প্রমূখ। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আকরামকে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ – মির্জা ফখরুল

সেতাবগঞ্জ চিনিকলের আখ ঠাকুরগাঁও চিনিকলে সরবরাহ শুরু

গোবিন্দগঞ্জে চোরাই গরুসহ ৩জন গ্রেফতার

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন,ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিন ধ্বংস

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি  পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের  পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

ঠাকুরগাঁওয়ে হাটবাজার গুলোতে লাগামহীন নিত্যপণ্যের দাম”

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

হাবিপ্রবিতে ল্যাব টেকনিশিয়ানদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দিনাজপুরে বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে