Tuesday , 18 June 2024 | [bangla_date]

ঈদ উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৭জুন) সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫নম্বর মেইন পিলারের ১১নম্বর সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এই মিষ্টি উপহার দেওয়া হয়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার এসআই বিনিত কুমারের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এসময় দুই বাহিনীর সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার সুবেদার মোতালেব হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য তিন প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। সীমান্তে দুই বাহিনীর মধ্যে যেন সৌহার্দ্য, স¤প্রীতি ও ভ্রাতত্ববোধ বজায় থাকে। বিরাজমান সুসম্পর্ক যেন আরও জোরদার হয়, সুদৃঢ় হয়।
তিনি আরও বলেন, দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এ ধরনের রেওয়াজ চলে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নেশাগ্রস্থের হাত থেকে বাঁচতে থানায় অভিযোগ

বীরগঞ্জে সহ-প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে সহ-প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জ, বোচাগঞ্জ ও বিরামপুর আজ মুক্ত দিবস

এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া সুমাইয়াকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান

পীরগঞ্জে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

অভাবের তাড়নায় নবজাতক বিক্রি করা সেই মায়ের পাশে ইউএনও

সেতাবগঞ্জে নির্বাচনী জনসভায় ১১জোটের প্রার্থী আফজালুল আনাম—

ঘোড়াঘাটে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ইজাব রাবেয়া মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের ৩৩৭জন দুস্থ’র মাঝে ঈদ উপহার বিতরণ…

ছেলে হত্যার ২ বছরেও বিচার না পেয়ে পিতার সংবাদ সম্মেলন