Wednesday , 19 June 2024 | [bangla_date]

খানসামায় ঈদ উপহার হিসাবে গরুর মাংস পেল ১৩শ পরিবার

খানসামা প্রতিনিধি \পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের খানসামায় নিম্ন আয়ের দরিদ্র ও অস্বচ্ছল ১৩শ পরিবারের মাঝে জনপ্রতি সোয়া কেজি গরুর মাংস বিতরণ করলো সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব)।
ঈদেরদিন সোমবার বিকালে খানসামার পাকেরহাট শাহ হাসকিং মিল চত্বরে মাংস বিতরণ করে ছওয়াব সংগঠনের ভলান্টিয়াররা। খানসামায় ২৩টি গরুর মাংস ঈদের দিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, ছওয়াব’র ডেপুটি ম্যানেজার (অর্থ সংগ্রহ ও আইটি) খোরশেদ আলম এবং এসিট্যান্ট ম্যানেজার সিরাজুল ইসলাম ও এসিট্যান্ট ম্যানেজার (অর্থ সংগ্রহ) আশরাফুল ইসলামসহ ভলান্টিয়ারগণ।
উল্লেখ্য, ১৯৯৫সালে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) প্রতিষ্ঠিত হয়েছে। সাম্যতা ও সবার জন্য সমান অধিকারের লক্ষ্য নিয়েই ছওয়াব প্রতিষ্ঠিত হয়েছে। যাহা বর্তমানে সারাবাংলাদেশেই তাদের মানবিক কাজ পরিচালনা করছে। গুনগত শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন পদক্ষেপসহ যেখানেই মানবিকতা বিপর্যয় হয়, সেখানেই ছওয়াব সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামা উপজেলার ২৩ টি গরুর মাংস ঈদের দিন বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সমাজ কল্যান সমিতির আয়োজনে ফুটবল প্রতিযোগীতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে সরকারি দপ্তরে সেবার মান উন্নয়নে গণশুনানি

বীরগঞ্জে দুইদিনব্যাপী উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা

রাণীশংকৈলে ফুটপাত সরাতে গিয়ে কাউন্সিলরকে মারপিট!

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত  কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক  উন্মোচন ৫ ডিসেম্বর

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক উন্মোচন ৫ ডিসেম্বর

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার — মাদক উদ্ধার

বীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বীরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সাংবাদিকদের মতবিনিময়