Tuesday , 11 June 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ জুন সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, ঠাকুরগাঁও জেলা হোটেল মালিক সমিতি, বেকারি মালিক সমিতি ও চাইনিজ রেষ্টুরেন্ট মালিক সমিতির আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এস এম সামছুজ্জামান (দুলাল) প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঠাকুরগাঁও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শেখ সাদী, ও ঠাকুরগাঁও জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: মাহমুদুর কবির। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার হোটেল, বেকারি,  চাইনিজ মালিক ও ম্যানেজার গণ অংশ নেন। কর্মশালা ও আলোচনা সভায় নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পরিবেশন বিষয়ে বিস্তারিত গুরুত্বপুর্ন আলোচনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ পল্লীতে ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীসহ দু’জনের আত্মহত্যা

বীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাণীশংকৈলে আত-তাকওয়া ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, হরিপুরে যুবক গ্রেফতার

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ১ জন ও সাধারণ সদস্য  পদে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে জাল সনদে চাকরি করেন বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের শিক্ষক !

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে ৩টি আসনেই জাতীয় পার্টির পার্থী !

ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে পল্লী বিদ্যুতের অকেজো পিলারের তার ছিড়ে ১ মহিলার মর্মান্তিক মৃত্যু !