Friday , 7 June 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩১ জন অসহায় মানুষকে এমপির বিশেষ বরাদ্ধ প্রদান

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ জন অসহায় মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্ধের ২ লক্ষ ১১ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । এমপির বিশেষ বরাদ্ধ থেকে এ সময় কাউকে ১০ হাজার ও কাউকে ৫ হাজার করে মোট ২ লক্ষ ১১ হাজার টাকা ৩১ জনের মধ্যে বিতরণ করা হয়। এমপি সুজন বলেন, আমি এমপি হয়েছি আপনাদের ভোটে,আপনাদের বিপদে আপদে পাশে থাকবো এটাই আমার কর্তব্য। আমি আগেও ছিলাম আগামীতেও থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন,বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান( মহিলা) সীমা আক্তার সুমনা, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোমিনুল ইসলাম ভাষানী প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চীনে উইঘর মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা ও অত্যাচারের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও মিছিল

ভুলে গেলে চলবে না নৌকা স্বাধীনতার প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে ভোক্তা আইনে চারটি হোটেলকে জরিমানা

বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন

বিরলে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাকুরী স্থায়ীকরণের দাবীতে বড়পুকুরিয়া কয়লা খনি কর্মচারীদের আমরন অনশন শুরু

শৈত্যপ্রবাহ অব্যাহত, সামনে বৃষ্টির সম্ভাবনা

পঞ্চগড়ে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক কর্মশালা

মসজিদে নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি

আমরা করব জয়’র উদ্যোগে শিশুদের নিয়ে শিশু দিবস পালন