Tuesday , 11 June 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পাপোশ কারখানায় ভাগ্য বদল দম্পতির !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,একটি সময় নিজের সংসারে অভাব থাকলেও এখন কারখানায় ৪শ এর মতো মানুষের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছেন সামসাদ আকতার ও হযরত আলী দম্পতি। মাসে তাদের আয় প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। একদিকে যেমন নিজে হয়েছেন কোটিপতি, অপরদিকে নিজ এলাকার মানুষদের জন্যও করেছেন কর্মসংস্থানের ব্যবস্থাও। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের এই দম্পতি একটি সময় সংসার চালাতেই হিমশিম খেতেন। এরপরেও চেষ্টা চালিয়ে গেছেন পরিবারের অভাব দূর করে নিজেদের স্বাবলম্বী করে প্রতিষ্ঠিত করার। পরর্বীতে ঢাকার একটি গার্মেন্টস এ কাজ শুরু করেন হযরত আলী। সেখানে কিছুদিন কাজ করার পরে ২০০৫ সালে নিজের বাসায় স্থানীয় বেসরকারি সংস্থা থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করেন পাপোশ বানানোর কাজ। প্রথম দিকে নিজ এলাকার ৭ জন নারী পুরুষকে কাজের প্রশিক্ষণ দিয়ে শুরু করেন পাপোশ বানানোর কাজ। ধীরে ধীরে লাভবান হওয়ায় বাড়তে থাকে কাজের পরিধি। বর্তমানে তার কারখানায় কাজ করে স্থানীয় প্রায় ৪শ জন নারী পুরুষ। প্রতি মাসে দেয়া হয় তাদের পারিশ্রমিকও। এতে করে তাদের সংসারে ফিরেছে স্বচ্ছলতা। বর্তমানে ঐ দম্পত্তির ছোট বড় পাপোশ কারখানা রয়েছে ৫টি। যেখানে স্থানীয় এলাকার প্রায় ৪শ জন নারী পুরুষ কাজ করেন। দৈনিক তাদের কারখানা থেকে ৭শ থেকে ৮শ পিস পাপোস তৈরী হয়। যা স্থানীয়ভাবে বিক্রি করার পরেও দেশের বাহিরে বিক্রি করেন তারা। মাসে কারখানা থেকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা পাপোশ বিক্রি করা হয়। হযরত আলী ও সামসাদ আকতার দম্পত্তি জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরো মানুষের জন্য কর্মসংস্থান করতে পারবেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সমন্বয়কদের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হুমকির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুলিক পাড়া লিল্লাহিয়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন

বীরগঞ্জে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

বিদেশে যাওয়ার পর রাণীশংকৈলে প্রবাসী’র বিরুদ্ধে চাঁদাবাজি মামলার

ওয়ার্ল্ড ভিশনের মে মোমেন্ট বিষয়ক জুম মিটিং

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক আগুনে ৩ টি ঘড় পুড়ে ছাই , ক্ষয়ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

দিনাজপুরে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা উদযাপন

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ’র উদ্যোগে শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতি শুরু

বীরগঞ্জে কুরবানির জন্য প্রস্তুত জমিদার -তালুকদার, দাম হাঁকানো হচ্ছে ৭ লাখ টাকা

আটোয়ারীতে উত্তম কৃষি চর্চা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ