Friday , 14 June 2024 | [bangla_date]

তেঁতুলিয়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ই জুন) দুপুরে উপজেলার কৃষি অফিস চত্বরে এই প্রণোদানার কৃষি উপকরণ,ধানের বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দীন খান প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ,ধানের বীজ ও সার বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস,কৃষি সম্পসারণ অফিসার জীবন ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল মোতালেব সহ অনেকে।
উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ /২০২৪-২৫ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষকের মাঝে আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিনামূল্যে প্রদান করা হয়।
উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান বলেন,কৃষকদেও উন্নয়নের লক্ষে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ,কৃষি উপকরণ বিতরণ করছে। অনেকে এই বীজ রোপন করেন না। যারা বীজ ও সার পাবেন পরবর্তীতে তারা সেটি রোপন করেছি কিনা,্এবং রোপণ করলে তা ঠিক মত পরিচর্যা করা হয়েছে কিনা তা সরেজমিনে গিয়ে যাচাই করা হবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় পাটির বর্ধিত সভা অনুষ্ঠিত

বিভিন্ন মহলের শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন

বীরগঞ্জের পল্লীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হরিপুরে শেখ কামালের জন্মদিন পালিত

পঞ্চগড়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী চোরাকারবারী ইয়াবাসহ গ্রেফতার

উপমহাদেশের বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

হরিপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

হরিপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

বীরগঞ্জে বোলদিয়াপাড়া সামাজিক গোরস্থান রক্ষার দাবীতে বিক্ষোভ

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

পঞ্চগড়ে শুরু হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ