Thursday , 27 June 2024 | [bangla_date]

দাবি আদায় না হলে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে যাবে হাবিপ্রবি শিক্ষক সমিতি

পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহার দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে আয়োজিত অবস্থান কর্মসূচি পালনকালে এমন হুশিয়ারি দেন হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.সাদেকুর রহমান।
মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের গেইটে ঘন্টাব্যাপি কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে হাবিপ্রবি শিক্ষক সমিতি।
উক্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান, হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষকবৃন্দ।
কর্মসূচিতে বক্তব্যকালে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান হুশিয়ার করে বলেন, দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে এবং গুচ্ছ কার্যক্রম স্থগিত করা হবে। আমরা চাই দাবি অতি দ্রæত মেনে নেওয়া হোক এবং বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক।
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রæতি সুপার গ্রেড বিশ্বিবদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহŸানে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণ করেন হাবিপ্রবি শিক্ষক সমিতি।
কর্মসুচি পালনের সময় শিক্ষক নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষকেরা তাদের হতাশা এবং কর্মবিরতিতে থাকার ফলে কাজ করতে না পারার কষ্টের কথা বলেন। তাদের দাবি আদায় না হলে তারা কতটা কঠোর হতে পারেন সেই বার্তাও দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাজী মোহাম্মদ দানেশ এঁর মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি প্রশাসনের কর্মসূচী পালন

করোনায় একদিনে আরও ২৬৪ জনের মৃত্যু

সমাজ কল্যান সমিতির আয়োজনে ফুটবল প্রতিযোগীতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

বোচাগঞ্জে বিদ্যূতায়িত হয়ে যুবকের মৃত্যু

বীরগঞ্জে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ২০

পঞ্চগড়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেন লিটন

পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা  হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

জেলা কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতির সংবাদ সম্মেলন সরকারী নীতিমালা বাস্তবায়ন ও বাহিরের হার্ভেস্টার যন্ত্র দিনাজপুরে প্রবেশ বন্ধ করতে হবে

বোদায় যুব ইউনিয়নের সভাপতি মানিক সম্পাদক মামুন নির্বাচিত

পীরগঞ্জে কমরেড মনসুর আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত