Saturday , 22 June 2024 | [bangla_date]

দিনাজপুরে ডিসি অফিসের ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এক নারী সহযোগীসহ গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকুরি দেবার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসরাত জাহান তিষা নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী ও তার সহোযোগী মোঃ শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার সন্ধা ৭টার দিকে তাদের দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন বলেন, আলামিন নামে চাকুরি প্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লাখ টাকা দিয়ে এক পর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসীর সহোযোগিতায় তাদের আটক করে বুধবার ৯৯৯ এ কল দিলে ঘুঘুডাঙা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে প্রেরন করা হয়। সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের ড্রাইভারসহ বিভিন্ন পদে চাকরি দেবার জন্য শাহাদত হোসেনের সহোযোগিতায় চাকুরি প্রত্যাশী যুবক যুবতীদের টার্গেট করে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। বিভিন্ন ছদ্দ নাম ব্যবহার করে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিল আটক ইসরাত জাহান।
তিনি আরো জানান, গত বছরের ১৬জানুয়ারি এই ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের সাক্ষর স্কেন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানানোর অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিল। তার বিরুদ্ধে প্রতারনার মামলা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন যারা

পীরগঞ্জের দরিদ্র নাসিং শিক্ষার্থীর পাশে দাড়ালেন যুবলীগ নেতা গিয়াস উদ্দীন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সভাপতি-জয়নাল : মখদুম সাব্বির-সম্পাদক ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত আহত -১

বীরগঞ্জে কমিউনিটি ক্লিনিক এর লেট্রিন হস্তান্তর ও শুভ উদ্ধোধন অনুষ্ঠান

ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা বন্ধের দাবিতে স্বারকলিপি

শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে

৩ ডিসেম্বর পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

দিনাজপুরে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চুর্ণবিচুর্ণ