Wednesday , 5 June 2024 | [bangla_date]

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিকাশ ঘোষ , দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ রায়হান (৮) ও আফি (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন-২০২৪) সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রায়হান দিনাজপুর শহরের রামনগর বাঙ্গিবেচাঘাট এলাকার আব্দুস সালামের ছেলে ও আফি একই এলাকার আকবর আলীর মেয়ে। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই-বোন। বাঙ্গিবেচাঘাট এলাকার বাসিন্দা মোঃ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুর দুইটার দিকে এই দুই শিশু কয়েকজন বন্ধুকে নিয়ে পূনর্ভবা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্য বন্ধুরা তীরে উঠতে পারলেও রায়হান ও আফি নদীর পানিতে তলিয়ে যায়। সাথে থাকা শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুকে নদী থেকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে আসে। লাশ দুইটি নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

রাণীশংকৈলে নেকমরদ হাটে জরিমানার পরও অতিরিক্ত টোল আদায়

দিনাজপুরে বিশ্ব মেডিটেশন উদ্যাপন ‘মন ভালো তো সব ভালো’

ফুলবাড়ীতে নবাগত ইউএনও এর যোগদান

পীরগঞ্জ হাটপাড়ায় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বীরগঞ্জে পৌর বিল্ডিং কোড অমান্য করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

শাকিল হত্যা: বাবার অপেক্ষায় সন্তানরা !

উত্তরা পত্রিকার ৫০ বছর পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা

ভোট একবার গণনা করবেন ২য় বার করতে গেলে কেয়ামত পর্যন্ত গণনা করতে হতে পারে ——- জেলা প্রশাসক মাহবুবুর রহমান

বিপন্ন স্বাধীনতার চেতনাকে পুনর্জীবিত করবার শপথ নিয়ে শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি