Wednesday , 12 June 2024 | [bangla_date]

দিনাজপুরে পবিত্র ঈদ উল আযহার নামাজ সুষ্ঠুভাবে আদায়ের লক্ষ্যে ঈদগাহ মাঠ পরিদর্শন ও তদারকি করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ

আগামী ১৭ জুন পবিত্র-ঈদ উল আযহা। এ উপলক্ষে দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল আযহার নামাজ সুষ্ঠুভাবে আদায়ের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দিনাজপুর পৌরসভা, জেলা পরিষদ। সোমবার ঈদগাহ মাঠ প্রস্তুতি কাজের তদারকি ও মাঠ পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার, প্রকৌঃ মতিউর রহমান মতি প্রমুখ।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন,আশা করছি গতবারের মত এবারেও দেশের সর্ববৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে গোর এ শহিদ বড় ময়দানে। এ উপলক্ষে সুষ্ঠুভাবে ঈদ উল আযহার নামাজ আদায়ের জন্য সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা এ বিষয়ে সভা করেছি। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পরামর্শে ঈদগাহ মাঠ প্রস্তুতিকরনে সকল ধরনের কাজের তদারকি ও প্রস্তুতি নেয়া হচ্ছে।
দিনাজপুর পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্ঠপোষকতায় ও নির্দেশনায় ১৭জুন ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায়ের লক্ষে আমরা মাঠের কাজ করে যাচ্ছি। ঈদের নামাজের সময় কোন প্রকার কোন সমস্যা না হয় সেজন্য তিনি নির্দেশনা দিচ্ছেন। ইতিমধ্যেই মাঠের কাজগুলি যেন সঠিক ভাবে হয় সেই কাজগুলো আমাদের দিয়েছেন। আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ ১৭ তারিখে আবহাওয়া যদি অনুকুলে থাকে আমরা বৃহৎ ঈদের নামাজ আদায় করতে পারবো স্ষ্ঠুুভাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা

আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উদ্যোগে বোচাগঞ্জ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপননের কাজ চলছে

দিনাজপুর হোমিওপ্যাথিক এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন সম্পন্ন

দিনাজপুরে ফেন্সিগ্রীপসহ ৩জন গ্রেফতার

শিক্ষকতা ছেড়ে খামারেই সফল খানসামার জয়নাল

বীরগঞ্জে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবন উদ্বোধন করলেন এমপি গোপাল

রাণীশংকৈলে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয়ের চেক প্রদান

লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনাজপুর ও রংপুর অঞ্চলের আঞ্চলিক কর্মশালা