Thursday , 27 June 2024 | [bangla_date]

দিনাজপুরে মাদকদ্রব্য জব্দসহ মাদক কারবারি আটক

দিনাজপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট,১৩ কেজি গাঁজা ও ১৬৭ বোতল ফেন্সিডিলসহ রমজান আলী নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার দুপুরে পৌরশহরের লালবাগ এলাকায় ঐ মাদক কারবারির বাড়িতে অভিযান চালায় ডিএনসির চৌকস দল । তল্লাশি চালিয়ে ঘরে স্টীলের ট্রাংকের ভিতর থেকে দুটি বস্তা ও একটি ব্যাগ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।আটক মাদক কারবারি শহরের লালবাগ এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।আটক মাদক কারবারি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার মাদকের কারবার চালিয়ে আসছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন,মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে।এ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার আহŸান জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গী বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরী‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ

ফুলবাড়ীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রাণীশংকৈলে উন্নয়ন মেলায় আ’লীগ নেতা ও সাংবাদিকরা উপস্থিত না থাকায় এমপি’র ক্ষোভ

সিটি ব্যাংকের সহযোগিতায় ও টিএমএসএস’র আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধান কাটার হ্যান্ড রিপার মেশিন ও ইলেকট্রিক স্প্রে মেশিন বিতরণ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

পঞ্চগড়ে ১৯ দফা নির্দেশিকা মেনে খুলল শিক্ষা প্রতিষ্ঠান চলছে পর্যায়ক্রমে পাঠদান

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

বীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিনামূল্যে বাছুর বিতরণ

রাণীশংকৈল মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসককে জরিমানা