Thursday , 27 June 2024 | [bangla_date]

দেবীগঞ্জে সফল পোনা চাষী স্কুল শিক্ষক চিনু মাস্টার

পঞ্চগড় ও দেবীগঞ্জ প্রতিনিধি\ দিন দিন চাহিদা বাড়লেও মাছের উৎপাদন কমছে উত্তরের জেলা পঞ্চগড়ে। বিভিন্ন জেলা থেকে মাছ এসে এখানকার চাহিদা পূরণ করতে হয়। জেলার মাটি অপেক্ষাকৃত উঁচু এবং বেলে দোআঁশ হওয়ায় পানির ধারণ ক্ষমতা বেশ কম। এ কারণে শুস্ক মৌসূম শুরু হওয়ার পরই পানি শুন্য হয়ে পড়ে খাল-বিলের পানি। সরকারি ও বেসরকারিভাবে চেষ্টা চলছে জেলায় মাছের উৎপাদন বাড়ানোর। এরই মধ্যে নানা প্রতিকুলতা পেরিয়ে জেলার দেবীগঞ্জে বেড়েছে মাছের উৎপাদন। সেই সাথে বেড়েছে পোনা মাছের উৎপাদন ও সরবরাহ। অল্প সময়ে লাভ বেশি হওয়ায় অনেকেই বড় মাছ চাষ না করে পোনা মাছ চাষ শুরু করেছেন। এমন একজন পোনা মাছ চাষী হচ্ছেন উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার গ্রামের স্কুল শিক্ষক অশোক কুমার রায় (চিনু মাস্টার)। তিনি স্থানীয় সোনাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হলেও এলাকায় মাছের পোনা চাষী হিসেবে অধিক পরিচিত।
অশোক কুমার রায় জানান, গত বছরের শুরুতে বেসরকারি উন্নয়ন সংস্থা শার্প’র মৎস্য কর্মকর্তা রবিউল আলমের পরামর্শ ও সহযোগিতায় মাছের পোনা চাষ শুরু করি। প্রথম বছরে দেড় কেজি কার্প জাতীয় মিশ্র মাছের রেনু মজুদ করে প্রায় ২০ মন বিভিন্ন আকারের পোনা মাছ বিক্রি করি। সব মিলিয়ে ৪-৫ লাখ টাকা খরচ করে বিক্রয় করি ১৩-১৪ লাখ টাকার পোনা মাছ। চলতি মৌসূমে আমার মাছের খামারে ৪০-৪৫ মন পোনা মাছ মজুদ রয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৮ থেকে ৩৫ লক্ষ টাকা। অশোক কুমার রায়ের বিদ্যালয়ের দুই শিক্ষক আব্দুর রাজ্জাক এবং মমিনুল ইসলাম বলেন, পোনা বৃদ্ধি ভালো হওয়ায় কারণে আমরাও ওনার কাছ হতে পোনা মাছ ক্রয় করে মাছ চাষে জন্য পুকুরে পোনা মজুদ করেছি। আসলে অল্প সময়ে বেশি লাভের জন্য মাছের পোনা চাষ করাই উত্তম। সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প)’র মৎস্য কর্মকর্তা রবিউল আলম জানান, শার্প ২০১৩-১৪ অর্থ বছর থেকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) তত্ত¡াবধানে বিভিন্ন শাখায় কারিগরি ও ঋণ সহায়তার মাধ্যমে মাছ চাষের টেকসই বিভিন্ন যুক্তির সম্প্রসারণ করে আসছি। অশোক কুমার রায় একজন শিক্ষক হওয়া সত্তে¡ও এলাকায় একজন সফল পোনা চাষী হিসেবে পরিচিত।
দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন বলেন, এই উপজেলায় বিভিন্ন মৌসুমী পুকুরে মাছের পোনা চাষ করার বিষয়ে পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। এ কারণে উপজেলায় আগের তুলনায় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শার্পসহ বিভিন্ন এনজিওর সহায়তায় পোনা মাছ চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

কাহারোলে বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে উদযাপন

চিরিরবন্দরে দুই মুখওয়ালা বাছুরের জন্ম

তেঁতুলিয়ায় দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেন্ট যোসেফস্ স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

পীরগঞ্জে বিশ্ব স্কাউটস দিবস উদযাপন

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ প্রেস ক্লাব কাহারোল উপজেলা শাখার উদ্বোধন

এই দেশটা আপনার, আমার ও আমাদের: ডা.জাহিদ হোসেন

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ