Saturday , 15 June 2024 | [bangla_date]

নবনির্বাচিত চেয়ারম্যানগণকে সংবর্ধনা এবং বিভিন্ন প্রকল্পের নগদ অর্থ ও সাইকেল বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যানগণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এমপি শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩৩ জন রোগীর মাঝে ৫০হাজার করে টাকার অনুদানের চেক বিতরণ করেন। একই অনুষ্ঠানে প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কিস্তির অর্থ দ্বারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করা হয়।

 

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ -সারজিস আলম

সংবাদ সম্মেলনে অভিযোগ ছিনতাই মামলা গ্রহনে পার্বতীপুর পুলিশের গড়িমসি

দুর্গাপূজার প্রত্যেকটি মন্ডব সিসি ক্যামরার আওতায় আনা হবে —- ইউএনও রকিবুল হাসান

ঠাকুরগাঁওয়ে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির মানববন্ধন

বীরগঞ্জে শুরু হলো তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন

সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আসলামের গণসংযোগ অব্যাহত

পীরগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হরিপুরে মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন

চিরিরবন্দরে গৃহবধূর আত্মহত্যা আটক ৪

চিরিরবন্দরে গৃহবধূর আত্মহত্যা আটক ৪

পঞ্চগড়ে শেখ রাসেলের জন্মদিনে আলোচনা সভা ও দুস্থ-এতিমদের মাঝে খাবার বিতরণ