Wednesday , 5 June 2024 | [bangla_date]

নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী’র আলোচনা সভায় বক্তারা

নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী’র আলোচনা সভায় বক্তারা
রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ছিলেন প্রেমের কবি তেমনি
নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী আর মানবতার কবি
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী প্রতি বছরের মত এবারও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে বাহাদুর বাজারস্থ নিজস্ব কার্যালয় চত্বরে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র-নজরুল সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবীন্দ্র-নজরুল উদযাপন উপ-কমিটির আহবায়ক মানস ভট্টাচার্য এর সঞ্চালনায় ও নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারন সম্পাদক সিফাত-ই-জাহান শিউ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ নাজমুল হক, অর্থ সম্পাদক এ্যাডঃ নুরুল ইসলাম। নবরূপীর সঙ্গীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ ও বিশিষ্ট কন্ঠশিল্পী মোকসেদ আলী পরিচালনায় সমবেত সঙ্গীত পরিবেশন করেন নেহারিকা, লুৎফর রহমান, হাবিবুল হক তুষার, সিনভিয়া, কেসি মুর্মু, শামীম রাজা, মোঃ আকবর আলী, সীমান্ত মহন্ত ও ঝলক। একক সঙ্গীত পরিবেশন করেন ডাঃ শহিদুল ইসলাম খান, মোকসেদ আলী, কমল কুজুর, রাবিয়া বসরী ও কবিতা পাঠ করেন মনিহা রাইসা। এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মোঃ রফিকুল ইসলাম, এম.এ জব্বার, ড. মাসুদুল হক, মোঃ শামীম সরকার, সহ-সাধারন সম্পাদক আতিকুর রহমান নিউ, নির্বাহী সদস্য সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ কমিটির সদস্যবৃন্দ। নবরূপীর নৃত্য প্রশিক্ষক রওনক আরা হক নীপার পরিবেশনায় একদল নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করে ¯্রােতাদের অভিভুত করেছে। আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ছিলেন প্রেমের কবি তেমনি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী ও মানবতার কবি এবং তারা দুজনই ছিলেন অসাম্প্রদায়ীক কবি। তাদের আদর্শকে লালন ও ধারণ করতে হবে আমাদের। মিউজিকে ছিলেন রানা, অশোক ও মনা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় যুব হকি প্রতিযোগিতায় দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ন

বীরগঞ্জে ৪২ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন

পীরগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

উপো রানী বালা হত্যার বিচার দাবিতে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যেরে বিরুদ্ধে অভিযোগ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুরে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ

বীরগঞ্জে গাছ ফেলে রাস্তায় ডাকাতি কালে জনতার হাতে এক ডাকাত আটক

দিনাজপুরে এসি ল্যান্ডের এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় স্থানীয় জনগনের হস্তক্ষেপে আউলিয়াপুর ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ হয়েছে

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ কর্মচারীকে বিদায় সংবর্ধনা