Tuesday , 11 June 2024 | [bangla_date]

পার্বতীপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে আঁখি মনি নামে এক গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী মাহমুদ ওরফে মধুকে আটক করেছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয় নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।
শনিবার দিবাগত রাতে পার্বতীপুর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী ধুলাউদাল আবাসন প্রকল্পের ঘরে এ ঘটনা ঘটে।
আঁখি মনি (২৭) পার্বতীপুর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী ধুলাউদাল আবাসন প্রকল্পের ঘরে থাকা মাহমুদ ওরফে মধুর স্ত্রী।
স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে পার্বতীপুরের হামিদপুর ইউপির পাত্রাপাড়া আরাম পুকুর এলাকার মৃত হান্নার ছেলে মাহমুদ ওরফে মধুর সঙ্গে দক্ষিণ পলাশবাড়ী আবাসন এলাকার আজগর আলীর মেয়ে আঁখি মনির বিয়ে হয়। এরপর থেকে তাঁরা ওই আবাসন প্রকল্পের ২০৯ নম্বর ঘরে বসবাস করে আসছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল।
শনিবার রাত ১০টার দিকে প্রতিবেশীরা আঁখি মণির লাশ ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ও বড়পুকুরিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিবিসির শীর্ষ ১০০ নারীর তালিকায় ২ বাংলাদেশি

টেক্সাসে বাংলাদেশি পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার

খানসামায় স্থানীযভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলা

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম

হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২৫

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৮টি দলকে নিয়ে দিনাজপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী শাহানুর আলম শানু প্রশাসনের কাছে নিরাপত্তা দাবী

বোচাগঞ্জে ইমাম ও মোয়াজ্জেমগনের মাঝে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির শীতবস্ত্র প্রদান